এবার ‘বৃহন্নলা’ ছবিতে অভিনয় করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক মানবজমিন। আজ প্রচারিত হবে নাটকটির শততম পর্ব। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নাটকটি পরিচালনা করছেন মুরাদ পারভেজ। এখানে অভিনয় করছেন সাবা। কথা হলো তাঁর সঙ্গে।‘মানবজমিন’ ধারাবাহিকের আর কয়টি পর্ব দেখানো হবে?ধারাবাহিকটি শেষ হবে ১০৩ পর্বে। আর মাত্র চারটি পর্ব দেখানো হবে। গল্পটিও এখন শেষ দিকে এগিয়ে যাচ্ছে। মিথিলা তার স্বামী বাশারের ব্যক্তিগত সচিব আরমানকে অনেক আগে থেকেই পছন্দ করে। শততম পর্বে দেখা যাবে, মিথিলা তার নিজের পছন্দের কথা আরমানকে জানায়। এটা জানতে পেরে বাশার আরও অসুস্থ হয়ে পড়ে। শেষ দিকের এই কাজগুলো করেছিলাম মাস দেড়েক আগে। শুরুতে আমরা এই ধারাবাহিকের কাজ করেছি কৃষ্ণচূড়া বাড়িতে। বাড়িটি এখন আর নেই, ভেঙে ফেলা হয়েছে। শুরুর দিকে সিলেটে কাজ করেছিলাম, ওই দিনগুলোর কথা খুব মনে পড়ছে। দিনে ছিল প্রচণ্ড গরম, আর রাতে পোকার অত্যাচার। এসবের মধ্যেই আমরা কাজ করেছি।শততম পর্ব দেখানো হচ্ছে। এ উপলক্ষে এদিন কোনো অনুষ্ঠান করছেন?হ্যাঁ, ধারাবাহিকটির সঙ্গে যারা জড়িত ছিলেন, সেই শিল্পী আর কলাকুশলীদের নিয়ে সন্ধ্যার পর এক পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। দিনটি স্মরণীয় করে রাখতে নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অসুস্থ শিল্পী আবদুর রহমান বয়াতীকে এক লাখ টাকার চেক দেওয়া হবে। আপনার স্বামী মুরাদ পারভেজ এবার চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারের অনুদান পেয়েছেন। আপনি তো তাঁর ‘চন্দ্রগ্রহণ’ ছবিতে অভিনয় করেছিলেন। এবার?মুরাদের এবারের ছবির নাম বৃহন্নলা। এখন ছবির অভিনয়শিল্পীদের নাম চূড়ান্ত করা হচ্ছে। আমার জন্য ও একটি চরিত্র রেখেছে। আমিও অভিনয় করার ব্যাপারে তাকে সম্মতি দিয়েছি। ছবির একটি চরিত্রে অভিনয়ের জন্য প্রসেনজিতের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। শিগগিরই তা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা আছে। মুরাদ সেপ্টেম্বর মাস নাগাদ ছবিটির কাজ শুরু করার পরিকল্পনা নিচ্ছে।এটিএন বাংলার ‘পৌষ ফাগুনের পালা’ ধারাবাহিকের খবর বলুন।এক সপ্তাহ পর ধারাবাহিকটির শততম পর্ব দেখানো হবে। এ উপলক্ষে চারটি পর্বের মধ্যে উৎসবের আমেজ রাখা হয়েছে। নাটকে আমার ননদ স্বর্ণর (আইরিন) বিয়ে হবে। এই বিয়ে ঘিরেই পুরো আয়োজন।