এবার ‘বেলা অবেলা সারা বেলা’ নিয়ে আসাদুজ্জামান নূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়ালিটি শো ‘কে হতে চায় কোটিপতি’ শেষ হতে না-হতেই বেলা অবেলা সারা বেলা নামের নতুন আরেকটি অনুষ্ঠান উপস্থাপনায় নিয়মিত হচ্ছেন আসাদুজ্জামান নূর। দেশের বিভিন্ন অঙ্গনের বরেণ্য এবং বয়সী নাগরিকদের বর্তমান জীবন ও অতীত কর্মকাণ্ডের কথা উপস্থাপন করতেই তাঁর উপস্থাপনায় নিয়মিত হওয়া।বেলা অবেলা সারা বেলা অনুষ্ঠানে শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও মননশীলতার চর্চা করে যাঁরা নিজেদের আলাদা অবস্থানে নিয়ে গেছেন, তাঁদের যাপিত জীবনের বিভিন্ন কথা তুলে ধরা হবে। এ ছাড়া থাকবে অতিথির বিগত দিনের সব কাজ, বর্তমান অবসরের ফুটেজ এবং তারকার কাছের মানুষের বিভিন্ন মূল্যায়ন।বেলা অবেলা সারা বেলা অনুষ্ঠানের সম্ভাব্য অতিথিরা হলেন লেখক আবদুস শাকুর, কবি বেলাল চৌধুরী, চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী, সংগীতশিল্পী ফেরদৌসী রহমান, ফটোগ্রাফার সাঈদা খানমসহ আরও অনেকে।অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সুমনা সিদ্দিকী। ১৯ নভেম্বর শনিবার রাত নয়টা ৪৫ মিনিট থেকে দেশ টিভিতে দেখানো হবে এ অনুষ্ঠান।