এবার ‘মাই নেম ইজ খান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোববার এফডিসির ৩ নম্বর শুটিং ফ্লোরে ছিল সাজ সাজ রব। প্রযোজক শাওন তাঁর অতিথিদের নিয়ে ব্যস্ত। পরিচালক বদিউল আলম একটু পরপর কাকে যেন ফোন করছেন আর পায়চারি করছেন। জানা গেল, তখনো খানের ভূমিকায় যিনি অভিনয় করবেন, সেই শাকিব খান সেটে আসেননি।কিছুক্ষণ পর সেটে শাকিব খান এলেন। ছবির মহরত ও শুটিং হলো। এর আগে শাকিব খান নাম্বার ওয়ান শাকিব খান, কিং খান, বস্ নাম্বার ওয়ান ছবিতে নাম-ভূমিকায় অভিনয় করেছেন। এবার তিনি অভিনয় করছেন মাই নেম ইজ খান ছবিতে। শাকিবের বিপরীতে অভিনয় করছেন অপু বিশ্বাস। এটি ছিল নতুন বছরে শাকিবের নতুন ছবির কাজ।