এবার ‘রাইকৃষ্ণ পদাবলি’ করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্যাঞ্চলের নাচটি বেশ প্রশংসিত হয়েছে। ‘সাত সুর’ শিরোনামের এই নাচটির নির্দেশনা দিয়েছেন সুকল্যাণ ভট্টাচার্য। কথা হলো নৃত্যাঞ্চলের অন্যতম পরিচালক শিবলী মহম্মদ-এর সঙ্গে। তিনি বললেন, ‘যেকোনো কঠিন সমস্যা সবাই মিলে সহজেই মিটিয়ে ফেলা যায়, সুন্দর এক আগামী উপহার দেওয়া যায়—এটাই ছিল এই নাচের মূল ভাবনা।’ সুকল্যাণ ভট্টাচার্যের সঙ্গে আপনারা কবে থেকে কাজ করছেন?অনেক দিন হলো। তিনি যুক্তরাষ্ট্রে থাকেন। এবার বাংলাদেশে এসেছেন মাস তিনেক হলো। তাঁর সঙ্গে আমরা গুরুত্বপূর্ণ কিছু কাজ করছি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের নাচটি ছাড়াও নৃত্যাঞ্চল থেকে আমরা রাইকৃষ্ণ পদাবলি গীতিনাট্যের কাজ করছি। তিনি এই গীতিনাট্যের কোরিওগ্রাফি করছেন।‘রাইকৃষ্ণ পদাবলি’ নিয়ে কিছু বলুন।রাধা আর কৃষ্ণের গল্প। গীতিনাট্যটি রচনা করেছেন শেখ হাফিজুর রহমান। সংগীত পরিচালনা করেছেন রত্না চৌধুরী। এখানে গান গেয়েছেন হৈমন্তী শুক্লা, রেজওয়ানা চৌধুরী বন্যা, অনন্ত চৌধুরী, জয়তী চক্রবর্তী, অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, মনোময় ভট্টাচার্যসহ আরও অনেকে। ধারাবর্ণনা করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রদীপ ঘোষ, ব্রততী বন্দ্যোপাধ্যায়, দেবাশীষ বসু ও অমিত রায়। ২৪ ফেব্রুয়ারি ঢাকায় এই গীতিনাট্যের প্রথম প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়।নাচের ক্ষেত্রে কোনো নতুনত্ব থাকছে?তা তো কিছু থাকছেই। আমরা রাধা-কৃষ্ণের ওই সময়টাকে ধরার চেষ্টা করছি। পাশাপাশি এখানে মাল্টিমিডিয়ার ব্যবহার থাকছে। মথুরা ও বৃন্দাবনের পটভূমিতে কিছু দৃশ্য ধারণ করা হয়েছে। আমাদের নাচের সঙ্গে সেগুলোও দেখানো হবে। এখানে ‘কৃষ্ণ’ চরিত্রে আমি আর রাধার চরিত্রে নাচ করবেন শামীম আরা নীপা। অন্য চরিত্রগুলোতে নাচ করবেন নৃত্যাঞ্চলের শিল্পীরা।শিগগিরই দেশের বাইরে কোথাও যাচ্ছেন?২৯ মার্চ ব্রুনাই যাওয়ার কথা আছে। ওখানে বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমি ও নীপা ওখানে নাচ করব। আরও কয়েকজন শিল্পী যাবেন।