এবারও ভক্তদের ভোটে সেরা তারকা প্যাটিনসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে ভক্তদের ভোটে টোয়াইলাইট খ্যাত অভিনেতা রবার্ট প্যাটিনসন ২০১১ সালের সেরা তারকা হিসেবে মনোনীত হয়েছেন।ই অনলাইন এক খবরে জানিয়েছে, পাঁচ সপ্তাহ ধরে চালানো ওই ভোটাভুটিতে ২৫ বছর বয়সী এ হলিউড তারকা শীর্ষ ৬৩ জন খ্যাতিমান ব্যক্তিকে পেছনে ফেলেন।এ তালিকায় প্যাটিনসনের বান্ধবী ক্রিস্টেন স্টুয়ার্টও ছিলেন। ক্রিস্টেন স্টুয়ার্ট ও সদ্য বিবাহিত ডাচেস অব কেমব্রিজ ক্যাথরিন এ সেরার তকমা পাওয়ার ভোটাভুটিতে প্যাটিনসনকে প্রায় ছুঁয়েই ফেলেছিলেন। কিন্তু ভক্তদের শেষ মুহূর্তের উচ্ছ্বাসে প্যাটিনসনের শীর্ষস্থান নিশ্চিত হয়।উল্লেখ্য, গতবারের সেরা তারকার তকমাটিও প্যাটিনসনেরই ছিল।