এবারও মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারও ফিফা-ব্যালন ডি’অর পুরস্কার গেল লিওনেল মেসির হাতেই। আজ সোমবার রাতে জুরিখের ফিফা কংগ্রেস হাউসে তার হাতেই ওঠে ফিফা-ব্যালন ডি’অরের এবারের পুরস্কারটি। এ নিয়ে চারবারের মত ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই পুরস্কারটি গেল বার্সেলোনা তারকার হাতেই।এর মধ্যে দিয়ে অবসান হলো সকল উত্কণ্ঠারও। কারণ ২০১২ সালের ফিফা-ব্যালন ডি’অর কে পাবেন—তা জানতে সবাই তাকিয়ে ছিলেন আজকের রাতের এই অনুষ্ঠানের দিকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার। জুরিখের ফিফা কংগ্রেস হাউসে ২০১২ সালের ফিফা-ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা থেকে। তবে কাঙ্ক্ষিত মুহূর্তটি আসে মধ্য রাতে। বর্ষসেরা কোচ, বর্ষসেরা মহিলা খেলোয়াড়, বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়, বর্ষসেরা গোলের পুরস্কারসহ আরও অনেক পুরস্কারই দেওয়া হয়েছে। তবে কৌতূহলের কেন্দ্রবিন্দু ফিফা-ব্যালন ডি’অরই।১৯৯১ সাল থেকে ফিফা বিশ্ব বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দিয়ে আসছে ফিফা। সর্বোচ্চ তিনবার করে পুরস্কারটা পেয়েছেন ব্রাজিলের রোনালদো ও ফ্রান্সের জিনেদিন জিদান। তিনবার করে ব্যালন ডি’অর জিতেছেন তিনজন—ইয়োহান ক্রুইফ, মিশেল প্লাতিনি ও মার্কো ফন বাস্তেন। এর মধ্যে ফ্রান্স কিংবদন্তি প্লাতিনি পুরস্কারটা পেয়েছিলেন টানা তিনবার।প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিনবার ফিফা বর্ষসেরা হওয়ার রেকর্ডটা মেসি গতবারই গড়েছেন। এবার জিতে মেসি ছাপিয়ে গেলেন সবাইকে। সেই সঙ্গে পেলে-ম্যারাডোনার সঙ্গে সর্বকালের সেরার যে বিতর্কটা মেসিকে জড়িয়ে হচ্ছে, তাতেও আরও জোর হাওয়া লাগাবেন। মেসির কাছে অবশ্য এসব ব্যক্তিগত পুরস্কার নয়, দলের সাফল্যই আগে।