এবারও শীর্ষ ধনী কার্লোস স্লিম হেলু (ভিডিও )

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর টেলিকম ব্যবসায়ী কার্লোস স্লিম হেলু টানা তৃতীয়বার বিশ্বের শীর্ষ ধনী নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার ফোর্বস সাময়িকীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফোর্বসের হিসেব অনুযায়ী, কার্লোস স্লিম হেলুর সম্পদের পরিমাণ ছয় হাজার ৯০০ কোটি ডলার।শীর্ষ ধনীর তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তাঁর সম্পদ পরিমাণ ছয় হাজার ১০০ কোটি ডলার।চার হাজার ৪০০ কোটি ডলারের সম্পদ নিয়ে এ তালিকায় তৃতীয় অবস্থানে আছেন মার্কিন ব্যবসায়ী ও বিনিয়োগকারী ওয়ারেন বাফে। চতুর্থ স্থানে আছেন ফরাসি ব্যবসায়ী বার্নাড আর্নল্ট। তাঁর সম্পদ চার হাজার ১০০ কোটি ডলার। পঞ্চম স্থানে আছেন স্প্যানিশ ব্যবসায়ী আমানসিও ওর্তেগা। তিনি তিন হাজার ৭০০ কোটি ডলার সম্পদের মালিক। যুক্তরাষ্ট্রের ল্যারি এলিসন ষষ্ঠ অবস্থানে আছেন। তাঁর সম্পদের পরিমাণ তিন হাজার ৬০০ কোটি ডলার।

এ ছাড়া ব্রাজিলের এইক বাতিস্তা সপ্তম, সুইডেনের স্টেফান পারসন অষ্টম, হংকংয়ের লি কা শিং নবম এবং জার্মানির কার্ল আলব্রেচ শীর্ষ ধনীর তালিকায় দশম স্থানে আছেন।রিলায়েন্স ইন্ডিয়ার চেয়ারম্যান মুকেশ আম্বানি ফোর্বস সাময়িকীর তালিকায় সারা বিশ্বে ভারতীয়দের মধ্যে সবচেয়ে ধনী হিসেবে স্থান পেয়েছেন। তাঁর সম্পদের মূল্য দুই হাজার ২০০ কোটি মার্কিন ডলারেরও বেশি। গত বছর প্রায় ৪৭০ কোটি মার্কিন ডলার লোকসানের পরও সারা বিশ্বে ধনী ব্যক্তিদের তালিকায় আম্বানি ১৯তম স্থান (ভারতে প্রথম) অধিকার করেছেন।সারা বিশ্বের প্রেক্ষাপটে ভারতের শীর্ষ ১০ ধনী ব্যক্তির মধ্যে কয়েকজন হলেন সাবিত্রী জিন্দাল ও তাঁর পরিবার (৮০তম), সুনীল মিত্তাল ও তাঁর পরিবার (১১৩তম), কুমার বিরলা (১১৬তম), অনীল আম্বানি (১১৮তম), দীলিপ সাংভি (১২৪তম), শশী ও রবি রুইয়া (১৩৩তম) এবং কুশাল পাল সিং (১৫৩তম)।