এবারে জ্যোতিষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ বিপদে পড়লেই তাঁর কাছে যায়। উপদেশ নেয়। সামনে কোনো বিপদ আছে কি না, তাও চোখ দেখে বলে দিতে পারেন। এমন এক জ্যোতিষীর ভূমিকায় অভিনয় করলেন নওশীন। ‘অনেক ধরনের চরিত্রেই কাজ করেছি। কিন্তু এবার যখন পরিচালক খান মোহাম্মদ বদরুদ্দিন বিশ্বাস এবং ভ্রম নাটকের গল্পটি শোনালেন, তখন বেশ মজা পেলাম। যখন জানলাম, কাজটা করার জন্য আমাকে যেতে হবে পাহাড়ে, তখন তো আমি আরও খুশি। তাও আবার কী! নেপালের অনেক উঁচু উঁচু পাহাড়ে। নেপালে গিয়ে পাহাড়ি মেয়েদের গেটআপ নিলাম।’ বলছিলেন নওশীন। এই গেটআপ নিতেও লতাপাতা জোগাড় করতে হয়েছে তাঁকে। সেখানকার আদিবাসীদের পোশাক কী রকম, সেটা দেখতে হয়েছে, স্থানীয় মানুষের সঙ্গে কথা বলতে হয়েছে। আয়নায় জ্যোতিষীদের গেটআপে নিজেকে দেখার পর নওশীন নিজেও কিছুটা অবাক হয়েছিলেন। নাটকটি এবারের ঈদে বৈশাখী টিভিতে প্রচারিত হবে।