এবারে ১৬ দিনের কলকাতা বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৭তম কলকাতা বইমেলা শুরু হচ্ছে ২০১৩ সালের ২৬ জানুয়ারি থেকে। এবারের বইমেলা চলবে ১৬ দিন। কলকাতা বইমেলার উদ্বোধন করবেন অধ্যাপক আনিসুজ্জামান। এবারের বইমেলার থিম ‘কান্ট্রি বাংলাদেশ’। মেলায় প্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়, সৈয়দ মুস্তাফা সিরাজ ও হুমায়ূন আহমেদ স্মরণে থাকবে বিভিন্ন আয়োজন।আজ শুক্রবার কলকাতা বইমেলার সময়সূচি নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় ও কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আবিদা ইসলাম।ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, এবারের বইমেলার থিম ‘কান্ট্রি বাংলাদেশ’। বইমেলায় বাংলাদেশের ৩০টি প্রকাশনা প্রতিষ্ঠান যোগ দেবে। মেলায় মোট স্টল থাকবে ৮০০টি। এবারের বইমেলার প্যাভিলিয়ন নির্মাণের জন্য পাঁচ হাজার বর্গফুট জায়গা পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের প্যাভিলিয়ন তৈরি হবে জাতীয় সংসদের আদলে।