এবারের গোল্ডেন গ্লোব উপস্থাপনায় ফ্রিদা পিন্টো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্লামডগ মিলিয়নিয়ার ছবিটি অস্কার জেতার পর থেকেই বলিউড হলিউড চষে বেড়াতে শুরু করেছিলেন বলিউডের অভিনেত্রী ফ্রিদা পিন্টো। সম্প্রতি খবর মিলেছে, এবারের গোল্ডেন গ্লোব অনুষ্ঠানটির একজন উপস্থাপক হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। কপাল খুললে বোধহয় এভাবেই খোলে! গোল্ডেন গ্লোবের ঊনসত্তরতম আয়োজনের কর্তাব্যক্তিরাই বিষয়টি নিশ্চিত করেছেন টুইটারে।এবারের গোল্ডেন গ্লোব উপস্থাপনায় যে কয়েকজন তারকা রয়েছেন, তাঁদের নাম শুনলেই বোঝা যাবে, ফ্রিদা ঠিক কোন কাতারে দাঁড়াতে যাচ্ছেন! গোল্ডেন গ্লোব উপস্থাপনার এ প্যানেলে রয়েছেন নিকোলে কিডম্যান, সালমা হায়েক ও আন্তোনিও বান্দারাসের মতো ডাকসাইটে হলিউড তারকারা।অনেকেই বলছেন, স্লামডগ মিলিয়নিয়ার-এর অস্কারপ্রাপ্তির কারণে বিশ্বের চলচ্চিত্রনির্মাতাদের সুনজর ছাড়াও সু-অভিনয়ের পাশাপাশি ফ্রিদার লাবণ্যময় ভারতীয় চেহারার খানিক ব্যতিক্রমী আদলই তাঁকে এ সুযোগ এনে দিয়েছে।সুযোগ বললেও বোধহয় খানিক কম বলা হয়। একই মঞ্চে নিকোলে কিডম্যান, সালমা হায়েক ও আন্তোনিও বান্দারাসের পাশাপাশি ফ্রিদা উপস্থাপনা করবেন, এ প্রাপ্তি নেহাত অল্প নয়! এ সম্পর্কে অবশ্য ফ্রিদার কোন টুইট এখনো মেলেনি। তা আনন্দের আতিশয্যে খানিক বিহ্বল তো তিনি হতেই পারেন!