এবারের মুদ্রানীতিতে নতুনত্ব রয়েছে: আতিউর
চলতি অর্থবছরের প্রথমার্ধের জন্য ঘোষিত মুদ্রানীতি বাস্তবায়নযোগ্য এবং তা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে বাংলাদেশ ব্যাংক মনে করছে। গভর্নর আতিউর রহমান বলেন, ‘আমি হতাশ নই। গতবারের মুদ্রানীতি আর এবারের মুদ্রানীতিতে যথেষ্ট ফারাক রয়েছে। এবারের মুদ্রানীতিতে অনেক নতুনত্ব রয়েছে।’আজ শনিবার বাংলাদেশ ব্যাংকের সেমিনারকক্ষে ইকনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘মুদ্রানীতি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে পারবে কি?’ শীর্ষক মতবিনিময় সভায় মুদ্রানীতি বাস্তবায়নে অর্থনীতিবিদদের হতাশার জবাবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান এ কথা বলেন।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইআরএফের সভাপতি মনোয়ার হোসেন। এতে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ, বিশ্বব্যাংকের সিনিয়র কনসালটেন্ট জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, গত বুধবার বাংলাদেশ ব্যাংক নতুন মুদ্রানীতি ঘোষণা করে। বাসস।