এবি ব্যাংক ও প্রগতি ইনস্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবি ব্যাংক ১০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ এবং প্রগতি ইনস্যুরেন্স ১৫ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।এবি ব্যাংক: প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৩ জুলাই বেলা ১১টায় ঢাকার শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ১৯ মে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময় শেয়ারপ্রতি আয় ১১৫.৩১ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ৪৩২.৬১ টাকা ও নেট ওপেনিং ক্যাশ ফ্লো ২০২.০৬ টাকা।প্রগতি ইনস্যুরেন্স: প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০ জুন দুপুর ১২টায় টাঙ্গাইলের ভুয়াপুরে যমুনা রিসোর্ট লিমিটেডে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ১৮ মে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময় শেয়ারপ্রতি আয় ৩৩.৭৭ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ৪৯৮ টাকা ও নেট ওপেনিং ক্যাশ ফ্লো ১১.৫৬ টাকা।