উৎসবের সকাল [০৬.০০-০৯.০০]: ঈদের দিন থেকে পাঁচ দিন উৎসব আমেজে কথাবন্ধুর ভোরের শো। উৎসবমুখর গান আর কথাবন্ধুর কথায় জমবে আনন্দের সকাল। মিউজিক শেইক [০৯.০০-১২.০০]: দুনিয়াখ্যাত সব মিউজিশিয়ানের সংগীত নিয়ে আয়োজন। থাকবে ঈদের দিন বিশ্বখ্যাত হিট সিলেকশন ঘিরে ‘রিদম অব সোল’, পরদিন দুনিয়া পাগল করা রকিং সব নাম্বার ‘রক বটম’, ক্ল্যাসিক সব হিন্দি গান নিয়ে ঈদের তৃতীয় দিন ‘ক্ল্যাসিক স্পেশাল’ আর চতুর্থ দিনে লং-প্লেতে ভর করে অতীত ভ্রমণ ‘টার্ন টেবিল’। পড়শির হিট গান নিয়ে নেইবার’স টিউন ঈদের পঞ্চম দিনে।রুপালি আনন্দ [১২.০০-১৫.০০]: ঈদের পাঁচ দিনই কথাবন্ধু কিবরিয়ার সঙ্গে রং-বেরঙের গালগল্পে জমে উঠবে ‘রুপালি আনন্দ’। ঈদে মুক্তি পাওয়া বাংলা চলচ্চিত্র নিয়ে ঈদের দিনে বিশেষ আয়োজন ‘শুভমুক্তি’ শোনা যাবে মাজহারুল ইসলামের সঙ্গে। ঈদের পরদিন ‘হুমায়ূন আহমেদ স্পেশাল’-এ থাকবেন এজাজুল ইসলাম, পুতুল ও সেলিম চৌধুরী। অনন্ত ও বর্ষাকে শুনবেন ঈদের তৃতীয় দিন। চলচ্চিত্রের জনপ্রিয় শিল্পী প্রবীর মিত্র ও শর্মিলী আহমেদকে শুনবেন ঈদের চতুর্থ দিন। বাংলা সিনেমার ‘একাল-সেকাল’ নিয়ে আয়োজন শুনবেন ঈদের পঞ্চম দিন।উৎসবের আওয়াজে [১৫.০০-১৮.০০]: বাজারে মুক্তি পাওয়া নতুন সব গানের অ্যালবাম নিয়ে ‘ঈদ বাজারের গান’ থাকবে ঈদের দিন। পরদিন লোকগান ও লোকজ ঈদ উৎসব নিয়ে আয়োজন ‘লোকজ উৎসব’। পরের তিন দিন এই আয়োজনে গান করবে এবিসি ব্যান্ড: আয়না, কোনাল ও পৃথ্বীরাজ এবং বাউল সাত্তার। প্রাণ ম্যাঙ্গো জুস এবিসি স্টুডিও লাইভ [২১.৩০-০০.০০]: ঈদের দিন রাতে লাইভ পারফর্ম করবে এবিসি এক্সক্লুসিভ শিল্পী হূদয় খান আর ঈদের পরদিন থাকবে এবিসি এক্সক্লুসিভ শিল্পী হাবিব ওয়াহিদ। শিরিন থাকবেন ঈদের তৃতীয় দিন আর চতুর্থ দিন ডি-ইল্যুমিনেশন এবং পঞ্চম দিনে শোনা যাবে শিরোনামহীনকে। ঈদের ছুটিতেও ২৪ ঘণ্টা সজাগ থাকছে এবিসি রেডিওর বার্তাকক্ষ। সর্বশেষ সব সংবাদ পাবেন প্রতি ঘণ্টার ‘এবিসি খবর’-এ।