উৎসবের সকাল [০৬.০০-০৯.০০]: ঈদের দিন থেকে পাঁচ দিন পর্যন্ত প্রতিদিন উৎসব আমেজে কথাবন্ধুর ভোরের শো। উৎসবমুখর গান আর কথাবন্ধুর কথায় জমবে আনন্দের সকাল। মিউজিক শেইক [০৯.০০-১২.০০]: দুনিয়াখ্যাত সব মিউজিশিয়ানের সংগীত নিয়ে ‘মিউজিক শেইক’-এ থাকবে একাধিক আয়োজন ঈদের দিন বিশ্বখ্যাত হিট সিলেকশন ঘিরে ‘রিদম অব সোল’, পরের দিন দুনিয়া পাগল করা রকিং সব নাম্বার ‘রক বটম’, ক্ল্যাসিক সব হিন্দি গান নিয়ে ঈদের তৃতীয় দিন, ‘ভয়েস অব লেজেন্ডস’, আর চতুর্থ দিনে লং-প্লেতে ভর করে অতীত ভ্রমণ ‘টার্ন টেবিল’। পড়শির হিট গান নিয়ে নেইবারস টিউন ঈদের পঞ্চম দিনে।রুপালি আনন্দ [১২.০০-১৫.০০]: দুপুর ১২টার খবরের পর থেকে বেলা তিনটা পর্যন্ত পাঁচ দিনই জি-হ্যাঁখ্যাত মাজহারুল ইসলাম ও কথাবন্ধু কিবরিয়ার সঙ্গে সিনেমার প্লেব্যাক গায়কদের নিয়ে রং-বেরঙের গাল গল্পে জমে উঠবে ‘রূপালী আনন্দ’। ঈদে মুক্তি পাওয়া বাংলা চলচ্চিত্র নিয়ে ঈদের দিনে বিশেষ আয়োজন ‘শুভমুক্তি’ শুনবেন মাজহারুল ইসলামের সঙ্গে। ঈদের পর দিন [রোববার] থাকবেন সুবীর নন্দী। আব্দুল হাদীকে শুনবেন ঈদের তৃতীয় দিন [সোমবার]। জনপ্রিয় শিল্পী সামিনা চৌধুরীকে শুনবেন ঈদের চতুর্থ দিন [মঙ্গলবার]। বাংলা সিনেমার আরেক জনপ্রিয় গায়ক মনির খানকে নিয়ে আয়োজন ‘শুনবেন ঈদের পঞ্চম দিন [বুধবার]।উৎসবের আওয়াজে [১৫.০০-১৮.০০]: ‘উৎসবের আওয়াজে’ চলবে প্রতিদিন বেলা তিনটার খবরের পর থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। বাজারে মুক্তি পাওয়া নতুন সব গানের অ্যালবাম নিয়ে বিশেষ আয়োজন ‘ঈদ বাজারের গান’ থাকবে ঈদের দিন। পরের চার দিন শুনবেন ছোট পর্দার পরিচিত মুখদের নিয়ে ঈদ উৎসব। এই আয়োজনে ঈদের পরদিন শুনবেন হাসান মাসুদ ও ফারজানা ছবিকে ও ঈদের তৃতীয় দিন নাট্যজগতের পরিচিত দম্পতি অনিমেষ আইচ ও দ্বীপান্বিতাকে। চতুর্থ দিন শুনবেন সংগীতজগতের তিন ভাই-বোন স্বাগতা, সন্ধি ও সভ্যতাকে এবং ঈদের পঞ্চম দিন ‘উৎসবের আওয়াজে’-এ শুনবেন শ্রদ্ধা ও ভালোবাসায় সুনীল।গ্রামীণফোনের সৌজন্যে এবিসি স্টুডিও লাইভ [২৩.১০-০২.০০]: ঈদের দিন থেকে প্রতিদিন রাত ১১টার খবরের পর রাত ২টা পর্যন্ত থাকবে ‘গ্রামীণফোনের সৌজন্যে এবিসি স্টুডিও লাইভ’। ঈদেও দ্বিতীয় দিন লাইভ গাইবে জনপ্রিয় ও এবিসি এক্সকু্লসিভ শিল্পী ‘বালাম’ আর ঈদেও তৃতীয় দিন থাকবে এবিসি এক্সকু্লসিভ ব্যান্ড ‘নেমেসিস’। এবারের আয়োজনে ভিন্নতা আনতে এবিসি রেডিওর সাপ্তাহিক আয়োজনও রাখা হয়েছে। এতে ঈদের দিন রাতে থাকছে বিশ্বপ্রেমিক বিপি ও শারমীনের আয়োজন প্রেমরোগ এর বিশেষ পর্ব। আর পঞ্চম দিন থাকছে জীবনের গল্প নিয়ে গায়ক পারভেজের সঙ্গে কিবরিয়ার হ্যালো ৮৯২০ এর বিশেষ পর্ব। এ ছাড়া এবিসির নিজস্ব তিন চরিত্র পিকআপ, বিপি ও সবজান্তাকে নিয়ে রক অ্যান্ড রোল উইথ থ্রি স্টুজেস শুনবেন ঈদের চতুর্থ দিন, সঙ্গে আরও থাকছে কথাবন্ধু শারমীন ও মাস্টার সাজ্জাদ আরেফিন। ঈদের ছুটিতেও ২৪ ঘণ্টা সজাগ থাকছে এবিসি রেডিওর বার্তা কক্ষ। সর্বশেষ সব সংবাদ পাবেন প্রতি ঘণ্টার ‘এবিসি খবর’-এ।