এবিসি রেডিওতে কনা, সাহেদ, কৃষ্ণকলি ও ইসলাম বয়াতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবিসি রেডিও এবার পাঁচ দিনের ঈদ আয়োজন সাজিয়েছে। ‘রবি উত্সবের আওয়াজ’ আয়োজনে এবার আসছেন সাহেদ, কৃষ্ণকলি, কনা ও ইসলাম উদ্দিন বয়াতি।এবিসি স্টুডিওতে ‘রোকজানা’ গানের জন্য পরিচিত সাহেদ তাঁর জনপ্রিয় সব গান করবেন ঈদের তৃতীয় দিন বিকেল সাড়ে তিনটায়। কনার লাইভ পরিবেশনা শোনা যাবে ঈদের পরদিন একই সময়ে। ঈদের চতুর্থ দিন গান শোনাবেন কৃষ্ণকলি। ঈদের পঞ্চম দিন লোকগান শোনাবেন ইসলাম উদ্দিন বয়াতি। এবিসি রেডিও এফএম ৮৯.২-এ ঈদের দিন থেকে পাঁচ দিন বেলা তিনটার খবরের পর শোনা যাবে ‘রবি উত্সবের আওয়াজ’।