এবিসি রেডিওর পাঁচ দিনের বিজয় উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিসি রেডিওতে পাঁচ দিনের বিজয় উৎসব আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার থেকে শুরু হয়েছে এই উৎসব। শুক্রবার পর্যন্ত প্রতিদিন বিকেল তিনটার খবরের পর প্রচারিত হবে ‘বিজয়ের দিনগুলো’। মঙ্গলবার তিনটা ২০ মিনিটে ‘সিনেমাতাল’ অনুষ্ঠানে থাকছে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র। বুধবার ও বৃহস্পতিবার একই সময়ে থাকবে বুদ্ধিজীবীদের সন্তান ও মুক্তিযোদ্ধার দেশভাবনা এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নিয়ে আয়োজন। আর বিজয় দিবসে থাকবে দেশ অপেরার যাত্রা গঙ্গা থেকে বুড়িগঙ্গা। ‘বিজয়ের গান’ অনুষ্ঠানটি প্রচারিত হবে রাত সাড়ে নয়টায়। এই অনুষ্ঠানে আজ থাকছে সমগীতের গান, কাল বুধবার মৃত্তিকার গান, বৃহস্পতিবার ‘ট্রিবিউট টু কনসার্ট ফর বাংলাদেশ’ এবং শুক্রবার গান করবেন শাহীন সামাদ। ১৪ ডিসেম্বর থেকে থাকছে মুক্তিযুদ্ধ নিয়ে দিনব্যাপী ‘প্রামাণ্য অনুষ্ঠান’ আর ‘মুক্তিযোদ্ধাদের দেশভাবনা’। সারা দিন গণসংগীত, মুক্তির গান, দেশের গান থাকবে এবিসি গানের তালিকায়। এ ছাড়া ২৪ ঘণ্টা সজাগ থাকছে এবিসি রেডিওর বার্তা কক্ষ। বিজ্ঞপ্তি।