এবিসি রেডিওর মাইক্রোবাস ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি রেডিও চ্যানেল এবিসি রেডিওর মাইক্রোবাস ছিনতাই হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে মিরপুর রোডে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা চালককে মারধর করে হাত-মুখ বেঁধে বিজয় সরণি ফ্লাইওভারের কাছে ফেলে যায়।গাড়িচালক মিজান (৩০) জানান, মিরপুর ১০ নম্বরে এবিসি রেডিওর কর্মীদের নামিয়ে দিয়ে তিনি গাড়ি নিয়ে অফিসে ফিরছিলেন। পথে ওই স্থানে একটি সাদা রঙের প্রাইভেটকার তাঁর গাড়ির গতিরোধ করে। এ সময় ওই প্রাইভেটকার থেকে তিন-চারজন আরোহী নেমে জোরপূর্বক এবিসির মাইক্রোবাসটির নিয়ন্ত্রণ নেয় এবং তাঁকে মারধর করে। এরপর তাঁকে হাত-মুখ বেঁধে বিজয় সরণি ফ্লাইওভারে কাছে ফেলে রেখে গাড়ি নিয়ে পালিয়ে যায়।পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ চালককে উদ্ধার করে। এবিসি কর্তৃপক্ষ কাফরুল থানায় গাড়ি ছিনতাইয়ের একটি মামলা করেছে।