এবোটাবাদে সুরক্ষিত ভবনে থাকতেন ওসামা বিন লাদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওসামা বিন লাদেনের বাসস্থান বা ডেরা নিয়ে অনেক গুজব ছিল। মাটির নিচে অথবা পাহাড়ের গুহায় তিনি লুকিয়ে আছেন এমনটাই ভাবা হতো। কিন্তু আজ সেসব ভুল প্রমাণিত হয়েছে। ওসামা থাকতেন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে এবোটাবাদে সুরক্ষিত একটি বিলাসবহুল ভবনে। তিনতলার ওই ভবনে সর্বকনিষ্ঠ স্ত্রীকে নিয়েই তিনি থাকতেন। ভবনটির বর্তমান বাজারমূল্য প্রায় ১০ লাখ ডলার হলেও তাতে ছিল না কোনো টেলিফোন ও ইন্টারনেট সংযোগ। আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্স যুক্তরাষ্ট্রের গোপন বাহিনীর সদস্যদের বরাত দিয়ে জানিয়েছে, ওসামাকে এমন একটি বাড়িতেই পাওয়া যায়।ভবনটি ইসলামাবাদ থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে এবোটাবাদ শহরে অবস্থিত। বিশাল জায়গার ওপর তৈরি এ সুদৃশ্য ভবনটি পাশের ভবনগুলোর তুলনায় প্রায় আট গুণ বড়। তিনতলা ভবনটিতে ছিল মাত্র কয়েকটি জানালা। চারপাশে ঘেরা দেয়ালের উচ্চতা সাত ফুট। তার ওপরে কাঁটা তারের বেষ্টনী। ভবনের দুটি প্রবেশপথে ছিল কঠোর নিরাপত্তার ব্যবস্থা। ফলে সহজেই কেউ সেখানে ঢুকতে পারে না। ভবনটি ২০০৫ সালে তৈরি করা হয়, তবে পাশের ভবনগুলো আরও পুরোনো। শহরের কেন্দ্রে অবস্থিত হলেও ভবনটিতে যুক্ত রাস্তাটি ছিল নোংরা।যুক্তরাষ্ট্রের গোপন বাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ‘আমরা সত্যি বিস্মিত হয়েছি, লাদেন এমন একটি ব্যতিক্রমী ভবনে বাস করতেন।