এভাবে বাসভাড়া বাড়ানো অন্যায়: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, সরকারি সিদ্ধান্তের আগেই এভাবে বাসভাড়া বাড়িয়ে দেওয়া অন্যায়। তিনি বলেন, যানবাহনে পরিবেশবান্ধব ও মূল্যসাশ্রয়ী জ্বালানি হিসেবে ব্যবহূত সংকুচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়ার পর বাসভাড়া বাড়বে কি না এ ব্যাপারে সরকারের আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না। আজ রোববার যোগাযোগ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন।তিনি বলেন, যোগাযোগ মন্ত্রণালয় আলোচনার মাধ্যমে কী পরিমাণ বাসভাড়া বাড়ানো যৌক্তিক হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এরপর সরকারিভাবে যে ঘোষণা হবে, সে অনুসারেই বাসমালিকদের ভাড়া নির্ধারণ করতে হবে বলে জানান তিনি। এর আগে কেউ কিছু করে থাকলে তা যথাযথ হয়নি।তিনি বলেন, যানবাহনে পরিবেশবান্ধব ও মূল্যসাশ্রয়ী জ্বালানি হিসেবে ব্যবহূত সংকুচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়ার পর শুক্র ও শনি পর পর দুদিন সরকারি ছুটি থাকায় বাসভাড়া বাড়ানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। আগামীকাল সোমবার সচিবালয়ে গণপরিবহনের ভাড়া নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠক হবে। ওই দিনই বাসভাড়া নির্ধারণ করা হবে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকেলে যানবাহনে পরিবেশবান্ধব ও মূল্যসাশ্রয়ী জ্বালানি হিসেবে ব্যবহূত সংকুচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়ানো হয়। এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই দাম বাড়ানোর ঘোষণা দেয়। ঘোষণা অনুযায়ী, ওই দিন রাত ১২টার পর থেকে প্রতি ঘনমিটার সিএনজির দাম হয়েছে ২৫ টাকা। এর মধ্যে সরকার পাবে নয় টাকা ৯০ পয়সা, পেট্রোবাংলা পাবে আট টাকা ১০ পয়সা এবং সিএনজি স্টেশন মালিক পাবেন (লাভসহ) সাত টাকা।এর আগে, তত্ত্বাবধায়ক সরকারের আমলে, ২০০৮ সালের এপ্রিল মাসে প্রথমবার প্রতি ঘনমিটার সিএনজির দাম সাড়ে আট টাকা থেকে বাড়িয়ে ১৬ টাকা ৭৫ পয়সা করা হয়েছিল।