এভারেস্ট আর গণিতজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান সঙ্গে নিয়ে আসেন ৫০তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ব্রোঞ্জজয়ী নাজিয়া চৌধুরী ও ৫১তম অলিম্পিয়াডে ব্রোঞ্জজয়ী তারিক আদনানকে। বিশ্বের গণিত আসরে দেশের মুখ আলোকিত করা এ দুই তরুণ ঢাকার শীর্ষস্থানীয় মেধাবীদের জানান অলিম্পিয়াডের অভিজ্ঞতা।এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম নন্দনের মঞ্চে এলেন স্ত্রী ও শিশুপুত্রকে নিয়ে। সহাস্য বদনে তিনি বয়ান করলেন এভারেস্ট জয়ের সময় তাঁর দৃঢ়চিত্ত আর সংকল্পের কথা। মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ছেলেমেয়েরাও নিশ্চয়ই মুসাকে সামনাসামনি দেখে তাঁর প্রেরণায় অনুপ্রাণিত হয়েছে।