এভারেস্ট জয়ের সনদ পেলেন মুসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এভারেস্ট জয় করেছেন বাংলাদেশের মুসা ইব্রাহীম—এই প্রত্যয়নপত্র দিয়ে দিয়েছে চীন তিব্বত মাউন্টেনিয়ারিং কর্তৃপক্ষ।গতকাল ২৬ মে বুধবার সকাল সাড়ে সাতটায় মুসা ইব্রাহীম হাজির হন চীন তিব্বত মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনে। সেখানে তাঁকে সনদটি দেওয়া হয়।গতকাল সকালে কাঠমান্ডু থেকে মুসা ইব্রাহীমকে ফোন করে এ তথ্য জানা যায়।সনদে লেখা হয়েছে: দিস ইজ টু সার্টিফাই দ্যাট, মোহাম্মদ মুসা ইব্রাহীম অব বাংলাদেশ অন টু থাউজেন্ড টেন টোয়েন্টি থার্ড মে অ্যাট সিক্স ফিফটি এএম চায়নিজ টাইম হ্যাজ রিচড দি আলটিচুড ৮৮৪৮.১৩ মিটার এবাভ সি লেভেল অন এন এক্সপেডিশন টু পিক চোমোলংমা অব মাউন্ট এভারেস্ট। সিটিএমএ। স্বাক্ষর।[বাংলায়: এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে মাউন্ট এভারেস্টের চোমোলংমা চূড়া অভিমুখে এক অভিযানে বাংলাদেশের মোহাম্মদ মুসা ইব্রাহীম ২০১০ সালের ২৩ মে চীনের স্থানীয় সময় সকাল ছয়টা ৫০ মিনিটে সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার ৮৪৮ দশমিক ১৩ মিটার উচ্চতায় পৌঁছেছেন। সিটিএমএ। স্বাক্ষর।]