এভারেস্ট থেকে নামার সময় তিন আরোহীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট থেকে নামার সময় গত শনিবার তিনজন আরোহী মারা গেছেন। আজ সোমবার নেপালের কর্মকর্তারা এ কথা জানান।তিনজনের মধ্যে একজন দক্ষিণ কোরিয়ার, একজন জার্মানির ও অন্যজন নেপালি বংশোদ্ভূত কানাডীয় নারী বলে জানা গেছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন দুই আরোহী।পর্বত আরোহণ-বিষয়ক দপ্তরের কর্মকর্তা জ্ঞানেন্দ্র শ্রেষ্ঠ জানান, শনিবার গভীর রাতে ঝোড়ো বাতাস বইতে শুরু করে। সে সময়ই ওই আরোহীদের তিনজন মারা যান এবং দুজন নিখোঁজ হন বলে ধারণা করা হচ্ছে।দক্ষিণ কোরিয়ার ওই আরোহী আট হাজার ৮৪৮ মিটার উচুঁ এভারেস্টের কাছাকাছি দ্য বেলকনি এলাকায় মারা যান। কাঠমান্ডুভিত্তিক এশিয়ান ট্রেকিং অ্যাডভেঞ্চার সংস্থার আং শেরিং শেরপা এএফপিকে এ তথ্য জানান।