এভারেস্টজয়ী প্রথম আরব নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম: সুজান আল-হুবি। বয়স: ৪০ বছর। গত ২১ মে ফিলিস্তিনি এই নারী এভারেস্টের চূড়ায় ওঠেন। এই প্রথম কোনো আরব নারী বিশ্বের সর্বোচ্চ এই পর্বতচূড়ায় আরোহণ করলেন। সংযুক্ত আরব আমিরাতে বসবাস করেন দুই সন্তানের মা সুজান। এভারেস্টের চূড়ায় উঠতে ৫১ দিন সময় লেগেছে। ২১ মে সকালে তিনি বিশ্বের সর্বোচ্চ চূড়ায় আরোহণ করেন। এভারেস্ট অভিযানের জন্য তিনি দুই বছর ধরে প্রস্তুতি নিয়েছেন।