এভারেস্টজয়ীরা দেশের সম্মান বাড়িয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘আমরা কখনো পরাজয় বরণ করি না। করব না। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের যে সুনাম নষ্ট হচ্ছে, এভারেস্ট বিজয়ীরা কিছুটা হলেও সেই সম্মান বাড়িয়েছে।’আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরীন এবং এম এ মুহিতকে সংবর্ধনা দেওয়ার সময় খালেদা জিয়া এসব কথা বলেছেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে।প্রচারিত ওই প্রতিবেদনে খালেদা জিয়া বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সুনাম নষ্ট হচ্ছে। এভারেস্ট বিজয়ে অন্তত একটি ক্ষেত্রে কিছুটা হলেও দেশের সুনাম এল।খালেদা জিয়া আরও বলেন, ভবিষ্যত্ প্রজন্মের হাতে বাংলাদেশ অত্যন্ত নিরাপদ। বিএনপির পক্ষ থেকে এভারেস্টজয়ী তিনজনকে সার্বিক সহযোগিতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়।