এভারেস্টে টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুইটার এবার এভারেস্ট-শৃঙ্গের সর্বোচ্চ উচ্চতায়। ব্রিটিশ পর্বতারোহী কেনটন কুল প্রথমবারের মতো টুইটার নিয়ে গেছেন এভারেস্ট-শৃঙ্গে। তিনি গত বৃহস্পতিবার সেখান থেকে বার্তা পাঠিয়েছেন। কেনটন নবমবারের মতো এভারেস্ট-শৃঙ্গে আরোহণ করলেন। তাঁর এবারকার অভিযানে সমর্থন জুগিয়েছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিকস কোম্পানি স্যামসাং। তাদেরই তৈরি গ্যালাক্সি এসটু নামের হ্যান্ডসেট ব্যবহার করে কুল টুইটার-বার্তাটি পাঠান। বৃহস্পতিবারের এ বার্তায় তিনি বলেন, ‘এভারেস্ট-শৃঙ্গ নম্বর ৯। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ থেকে প্রথম টুইট...ধন্যবাদ।’ কুলের ওয়েবসাইটে তাঁর অভিযানকে সফল বলে বর্ণনা করা হয়েছে। এতে বলা হয়েছে, তিনি ফিরে এসে বিস্তারিত জানাবেন। এএফপি