এভারেস্টের উচ্চতা নিয়ে বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। দীর্ঘদিনের ওই বিতর্ক অবসান ঘটাতে নেপাল বৈজ্ঞানিকভাবে উচ্চতা নির্ণয়ের উদ্যোগ নিয়েছে। আর এ কাজে তারা আন্তর্জাতিক দাতা গোষ্ঠীকে সহযোগিতার আহ্বান জানিয়েছে। আজ বুধবার নেপাল সরকারের এক কর্মকর্তা এ কথা জানান।নেপাল ও চীন পর্যন্ত বিস্তৃত পৃথিবীর সর্বোচ্চ ওই চূড়ার উচ্চতা ১৯৫৪ সালে ভারতের এক জরিপকারী প্রতিষ্ঠান প্রথমে পরিমাপ করে। ওই জরিপে এর উচ্চতা আট হাজার ৮৪৮ মিটার (২৯ হাজার ২৯ ফুট) বলে দাবি করা হয়। তবে সম্প্রতি অনেক প্রতিষ্ঠানের জরিপে এর উচ্চতা নিয়ে কয়েক মিটারের পার্থক্য দেখা যাচ্ছে।চীন এভারেস্টের তুষার আস্তরণ বাদ দিয়ে হিসাব করে দাবি করেছে, এর উচ্চতা আগের হিসাবের চেয়ে ৪ মিটার কম। অর্থাত্ চীনের হিসাব অনুযায়ী এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা আট হাজার ৮৪৪ মিটার। ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল জিওগ্রাফি সোসাইটি কেটি টিম জিপিসে প্রযুক্তি ব্যবহার করে ওই চূড়ার উচ্চতা আট হাজার ৮৫০ মিটার বলে দাবি করেন।নেপালের রাষ্ট্রীয় জরিপ বিভাগ এভারেস্টের সঠিক উচ্চতা পরিমাপ করার জন্য আন্তর্জাতিক দাতা গোষ্ঠীর পাশাপাশি বিশ্বের বৈজ্ঞানিক সম্প্রদায়ের প্রয়োজনীয় সহযোগিতা আহ্বান করেছেন। জরিপ বিভাগের মহাপরিচালক কৃষ্ণরাজ বিসি বলেন, গিরিশৃঙ্গের সঠিক উচ্চতা নির্ণয়ের জন্য নেপাল সরকার তিন বছর মেয়াদি প্রকল্প হাতে নিয়েছে। কিন্তু এ ক্ষেত্রে তাঁদের বৈজ্ঞানিক বিশেষজ্ঞ ও সম্পদের অভাব আছে বলে জানান তিনি।কৃষ্ণরাজ বিসি আরও জানান, এরই মধ্যে সমুদ্র সমতল থেকে বেস ক্যাম্প পর্যন্ত উচ্চতা নিরূপণ করা হয়েছে। বৈজ্ঞানিকভাবে উচ্চতা নির্ণয়ের জন্য তাঁদের আরও প্রশিক্ষিত শেরপা দরকার বলে উল্লেখ করেন তিনি। বাসস।