এম ইউ আহমেদকে উন্নত চিকিৎসা দিতে হাইকোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আইনজীবী এম ইউ আহমেদকে দেশে উন্নত চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে কেন তাঁকে বিদেশে নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।আজ রোববার বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।হাইকোর্টের এজলাসে বিশৃঙ্খলার ঘটনাকে কেন্দ্র করে করা মামলায় গত ১১ আগস্ট রাজধানীর সেগুনবাগিচা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর তিনি অসুস্থ হয়ে পড়ায় তাঁকে নগরের জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। অভিযোগ উঠেছে, গ্রেপ্তারের পর এম ইউ আহমেদের ওপর নির্যাতন চালানো হয়েছে।গত ১১ আগস্ট এম ইউ আহমেদকে গ্রেপ্তার অভিযানে অংশ নেওয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তালিকা কেন প্রকাশ করা হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়েছে।স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব, পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।