এম এ হাশেমসহ ৮ জনের বিরুদ্ধে এনবিআরের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর ফাঁকির অভিযোগে ড্যানিশ কনডেন্সড মিল্কের ব্যবস্থাপনা পরিচালক এম এ হাশেমসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের উপকর কমিশনার আশরাফুজ্জামান আজ মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ড্যানিশ কনডেন্সড মিল্ক প্রতিষ্ঠানটি ২০০৫-০৬ সাল পর্যন্ত প্রকৃত আয় গোপন করে তার ওপর প্রযোজ্য ৫৩ কোটি ৬৪ লাখ ৩ হাজার ২৬৮ টাকার কর ফাঁকি দেয়। মামলার অন্য আসামিরা হলেন—হাশেমের স্ত্রী প্রতিষ্ঠানের পরিচালক সুলতানা হাশেম, ছেলে আজিজ আল কায়সার, আজিজ আল মাহমুদ, আজিজ আল মাসুদ, শওকত আজিজ ও আশফাক আজিজ এবং জেনারেল ম্যানেজার (ফাইন্যান্স ও অ্যাকাউন্টস) জয়নাল আবেদীন।