এম কে আনোয়ারকে সতর্ক করেছেন ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারকে সতর্ক করে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ নিষ্পত্তি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।এম কে আনোয়ারের ব্যক্তিগত অবস্থান বিবেচনা করে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ রোববার এ আদেশ দিয়েছেন। একই সঙ্গে ট্রাইব্যুনাল বলেছেন, মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে এম কে আনোয়ারের দেওয়া বক্তব্যের লিখিত ব্যাখ্যা তাঁদের কাছে গ্রহণযোগ্য হয়নি।মহানগর নাট্যমঞ্চে গত ২০ জানুয়ারি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনায় পলাতক আবুল কালাম আযাদের রায়ের আগের দিন এম কে আনোয়ার বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই সরকার যুদ্ধাপরাধীদের বিচারের নামে প্রহসনের নাটক মঞ্চস্থ করছে।’পরে ২৪ জানুয়ারি রাষ্ট্রপক্ষ বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আনলে ট্রাইব্যুনাল ৩ ফেব্রুয়ারির মধ্যে তাঁকে একজন আইনজীবীর মাধ্যমে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেন। পরে ২৬ ফেব্রুয়ারি এম কে আনোয়ার তাঁর ব্যাখ্যা জমা দিলে ট্রাইব্যুনাল শুনানির দিন ধার্য করেন। আজ এ বিষয়ে আদেশ দিলেন ট্রাইব্যুনাল।এর আগে মানবতাবিরোধী অপরাধের বিচারের বিষয়ে মন্তব্য করার জন্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সুরঞ্জিত সেনগুপ্তের কাছেও ব্যাখ্যা চেয়ে একই ধরনের আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল-২। তাঁদের সবাই ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন।