এম কে আনোয়ার কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানহানি ও সাম্প্রদায়িক উসকানির অভিযোগে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম হারুনুর রশীদ এ আদেশ দেন।এম কে আনোয়ার এ মামলায় হাইকোর্ট থেকে দুই সপ্তাহের অন্তর্বর্তী জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় গতকাল তিনি মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।এক সংবাদ সম্মেলনে ৫ মে হেফাজতে ইসলামের সহিংস ঘটনায় কোরআন শরিফ পোড়ানোর বিষয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতা দেবাশীষকে জড়িয়ে বক্তব্য দেন এম কে আনোয়ার। ৭ মে দেবাশীষ তাঁর বিরুদ্ধে মানহানি ও সাম্প্রদায়িক উসকানি দেওয়ার অভিযোগে মামলা করেন। মামলাটি গ্রহণ করে আদালত এম কে আনোয়ারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।