প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এই দায়িত্ব পালন করবেন। আজ বুধবার আইন মন্ত্রণালয় থেকে এক আদেশে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়। এ ব্যাপারে জানতে চাইলে আইনমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, এম কে রহমান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্বের পাশাপাশি সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। এত দিন কোনো সমন্বয়ক ছিল না।