এমআইবির নতুন নেতৃত্ব
মিউজিক ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমআইবি) প্রথম সভাপতি ছিলেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। মাস পাঁচেক আগে পদত্যাগ করেন তিনি। এরপর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান। ১১ অক্টোবর এমআইবি কার্যালয়ে সিলেকশনের মাধ্যমে পরবর্তী দুই বছরের জন্য নতুন কমিটি চূড়ান্ত করা হয়। এ কার্যক্রমে পর্যবেক্ষক হিসেবে ছিলেন শাহ আলম কিরণ।জানা গেছে, জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়াকে সভাপতি এবং সিএমভির শেখ শাহেদ আলীকে মহাসচিব করে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন: হাসান মতিউর রহমান, আনোয়ার হোসেন, জহিরুল ইসলাম, মনির হোসেন, শাহ্ মুরাদ, কচি আহমেদ, আবদুল্লাহ ভুলু ও কাইয়ুম খান। নির্বাহী সদস্যরা হলেন: সুলতান মাহমুদ, সেলিম খান, একে এম আরিফুর রহমান, জানে আলম, আবিদ রশীদ, শাহীন রেজা ও ইকবাল হোসেন।এমআইবির সাবেক সভাপতি কুমার বিশ্বজিৎ বলেন, ‘ব্যক্তিগত ব্যস্ততার কারণে এমআইবির দায়িত্ব পালন করতে পারিনি। আশা করব, নতুন নেতৃত্ব মিউজিক ইন্ডাস্ট্রির বিরাজমান অস্থিরতা দূর করে একটা সুন্দর ভবিষ্যৎ সবাইকে উপহার দেবে।’নাজমুল হক ভূঁইয়া বলেন, মিউজিক ইন্ডাস্ট্রি থেকে বড় ধরনের রাজস্ব আয়ের ব্যাপার আছে। এমআইবির নতুন নেতৃত্বের প্রথম কাজ হবে সবাইকে সঙ্গে নিয়ে রাজস্ব আয়ের ব্যাপারটি নিশ্চিত করা।জানা গেছে, ৩০ অক্টোবর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এমআইবির নতৃন নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করবে।