এমআইবির পাইরেসি বিরোধী সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (্এমআইবি) আয়োজন করেছে পাইরেসিবিরোধী সম্মেলন। আগামী ৩০ অক্টোবর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে এই সম্মেলন শুরু হবে বিকেল চারটায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামসুল হককে। বিজ্ঞপ্তি।