প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের রাজনৈতিক সংকট নিরসনের জন্য প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এমকিউএমের প্রধান আলতাফ হোসেনের সঙ্গে বুধবার টেলিফোনে কথা বলেছেন। জিও নিউজের এক খবর থেকে এ তথ্য জানা গেছে।দুই নেতা পাকিস্তানের বর্তমান রাজনৈতিক সংকট নিয়ে আলাপ-আলোচনা করেছেন বলে জানা গেছে।এমকিউএমের দুই মন্ত্রী জোট সরকার থেকে পদত্যাগ করায় অনেকে মনে করছেন কেন্দ্রের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সরকার থেকে এমকিউএম তাদের সমর্থন প্রত্যাহার করবে। জারদারি তাদের ক্ষোভের বিষয়গুলো নিয়ে আশ্বস্ত করেছেন এবং তা নিরসনেরও আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।উল্লেখ্য, এমকিউএমের প্রধান আলতাফ হোসেন স্থায়ীভাবে লন্ডনে বসবাস করেন।—দ্য নিউজ অনলাইন