এমটিভি অ্যাওয়ার্ডসে গাগার জয়জয়কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালের এমটিভি অ্যাওয়ার্ডসে চারটি পুরস্কার জিতেছেন পপতারকা লেডি গাগা। বেলফাস্টের ওডেসি অ্যারেনায় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যে চারটি শাখায় তিনি পুরস্কার পেয়েছেন তা হচ্ছে— সেরা গায়িকা, সেরা গান, সেরা ভিডিওচিত্র ও সবচেয়ে বেশি ভক্ত। শেষের বিভাগটি এবারই প্রথম চালু হয়েছে। ভক্তসংখ্যার ওপর ভিত্তি করে এই পুরস্কার দেওয়া হয়েছে। জাস্টিন বিবার, ব্রুনো মার্স—প্রত্যেকেই দুটি করে পুরস্কার বাগিয়েছেন। থার্টি সেকেন্ডস টু মার্সের ঝুলিতেও পড়েছে দুটি পুরস্কার। এর মধ্যে বিবার সেরা গায়ক ও সেরা পপ গানের পুরস্কার পেয়েছেন। টিএনএন।