এমটিভি জেনারেশন খেতাবে ভূষিত হচ্ছেন সান্ড্রা বুলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্কার জয়ী হলিউড অভিনেত্রী সান্ড্রা বুলক প্রথম নারী হিসেবে এমটিভি জেনারেশন খেতাবে ভূষিত হতে যাচ্ছেন।আজ শুক্রবার হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগামী ৬ জুন এক অনুষ্ঠানে এমটিভি জেনারেশন খেতাবে ভূষিত হবেন ৪৫ বছর বয়সী এ অভিনেত্রী। স্বামী জেসে জেমসের সঙ্গে ছাড়াছাড়ির পর এই প্রথম কোনো অনুষ্ঠানে আসবেন সান্ড্রা বুলক।এমটিভির মহাব্যবস্থাপক স্টিফেন ফ্রিডম্যান জানিয়েছেন, একজন অভিনেত্রী হিসেবে সান্ড্রা বুলক দর্শকদের কাছে প্রিয় হয়েছেন এবং কেউ কেউ তাঁকে রোল মডেল হিসেবেও দেখছেন। আজিজ আনসারীর উপস্থাপনায় এ অনুষ্ঠানটি গিবসন অ্যাম্পিথিয়েটার থেকে সরাসরি সম্প্রচার করা হবে। শুধু চলচ্চিত্র তারকাদের এই এমটিভি জেনারেশন অ্যাওয়ার্ড দেওয়া হয়। গত দুই দশকে যাঁরা দর্শকদের চিত্তবিনোদন করেছেন, তাঁদের মধ্য থেকেই এ পুরস্কার দেওয়া হয়। এর আগে টম ক্রুজ, বেন স্টিলার, অ্যাডাম স্যান্ডলার, মাইক মেয়ারস ও জিম ক্যারি এ খেতাবে ভূষিত হয়েছিলেন।