এমডি বদলি, জিএমকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানির মানবসম্পদ ব্যবস্থাপক মুজিবুর রহমানকে প্রত্যাহার করে পেট্রোবাংলার চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানে জনবল নিয়োগে অনিয়মের অভিযোগে আজ সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুল ইসলামকে পেট্রোবাংলায় বদলি করা হয়েছে। আর প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক শফিকুর রহমানকে নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর প্রথম আলো ডটকমকে বদলি ও নতুন নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।অর্থ লেনদেনের মাধ্যমে সম্প্রতি বাংলাদেশ গ্যাস ফিল্ডের ৩১টি শূন্য পদে ১৪৩ জনকে নিয়োগের অভিযোগ ওঠে। ওই ঘটনা তদন্তে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি একটি তদন্ত কমিটিও গঠন করে। ওই কমিটি তদন্ত করে অনিয়মের অভিযোগের সত্যতা পায়। এরপরেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।এ বিষয়ে জানতে চাইলে হোসেন মনসুর প্রথম আলো ডটকমকে বলেন, ‘নিয়োগ প্রক্রিয়ায় কিছু অনিয়ম হয়েছিল। তবে আমরা শেষ পর্যন্ত এই নিয়োগ দেইনি। ঘটনার তদন্ত চলছে। তবে এটি সত্যি ১৭ বছর ধরে গ্যাস ফিল্ডে নিয়োগ হচ্ছে না। সেখানে অনেক শূন্য পদ রয়েছে। তবে বিধি মোতাবেকই এসব পদে নিয়োগ দেওয়া হবে।’প্রসঙ্গত, গত ২০ এপ্রিল প্রথম আলোয় ‘৩১ শূন্য পদে ১৪৩ নিয়োগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।