এমডিজি অর্জনের অবদান বিএনপি ও খালেদা জিয়ার: দেলোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের ক্ষেত্রে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো অবদান নেই। এর কৃতিত্ব দিতে হলে বিএনপি ও খালেদা জিয়া সরকারকেই দিতে হবে। আজ সোমবার সকালে জিসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন।খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, বর্তমান সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার গ্রহণ করবেন, এটাই স্বাভাবিক। তবে এর কৃতিত্ব বিএনপি ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেই দিতে হবে। তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার ক্ষমতা ছাড়ার পর থেকে এমডিজির অর্জন ব্যাহত হচ্ছে। বিএনপি মহাসচিব আবারও বলেন, যুদ্ধাপরাধ বিচারের নামে যেন কাউকে রাজনৈতিক হয়রানির শিকার হতে না হয়। এ সময় জিসাসের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।