এমন দিনে হরতাল শিষ্টাচার-বহির্ভূত: সাজেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, ‘এমন একটা ঐতিহাসিক দিনে হরতাল আহ্বান শিষ্টাচার-বহির্ভূত।’ তিনি বলেন, ‘আজ এ দেশের মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। কারণ এই দিনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছিলেন। আর এই দিনে বিরোধী দল হরতাল ডেকেছে।’ খবর বাসসের।আজ বৃহস্পতিবার সকালে ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।সাজেদা চৌধুরী বলেন, হরতাল গণতান্ত্রিক অধিকার, হরতাল দেওয়ার অধিকার তাদের আছে কিন্তু এমন বিশেষ দিনে কেন? হরতালে মানুষের সমর্থন নেই উল্লেখ করে তিনি বলেন, সকল রাস্তায় গাড়ি চলছে।দুই দলের সংলাপ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাজেদা চৌধুরী বলেন, ‘আমাদের আলোচনার জন্য তো সংসদ আছে। সংসদই সকল সমস্যা সমাধানের স্থান।’বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়ে সাজেদা চৌধুরী বলেন, ‘আমরা-আপনারা সবাই জনগণের ভোটে নির্বাচিত। তাই বলি, সংসদে এসে জনগণের পক্ষে কথা বলুন, আমরাও জনগণের পক্ষ থেকে কথা বলব।’