এমন নির্বাচন কমিশন আগে হয়নি: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো দল ক্ষমতাসীন অবস্থায় এত উদারভাবে নির্বাচন কমিশন গঠন বাংলাদেশের ইতিহাসে এর আগে হয়নি। রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করেছেন। তাদের মতামতের ভিত্তিতে তিনি অনুসন্ধান কমিটি গঠন করে ওই কমিটির সুপারিশের আলোকে রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন।আজ বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সঙ্গে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ও তৃণমূল নেতাদের সহযোগী সংগঠনের নেতারা বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া তাঁর পছন্দের নামের তালিকা পাঠিয়েছেন এবং রাষ্ট্রপতি তাতে সই করেছেন। প্রধানমন্ত্রী বলেন, তিনি তো আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করেছিলেন। এক কোটি ৩০ লাখ ভুয়া ভোটারের তালিকা তৈরি করেছিলেন। এত ভুয়া ভোটার থাকলে তো আর নির্বাচনের প্রয়োজন হয় না।হাসিনা বলেন, খালেদা জিয়া এই নির্বাচন কমিশন না মানার কথা। কিন্তু কুুমিল্লার মতোই তাঁরা নির্বাচনে যাবে। গণতন্ত্রে বিশ্বাস করলে নির্বাচনে যেতে হবে। জনগণ ক্ষতিগ্রস্ত হয় এমন পদক্ষেপ নিলে জনগণ তা মানবে না। যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার এলে উনাকে যে কী করবেন উনি কি চিন্তা করেছেন।’ গণভবনে বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ, চট্টগ্রাম আওয়ামী লীগের নেতা আখতারুজ্জামান চৌধুরী, মোশারফ হোসেন, এ বি এম মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।