এমন বাংলাদেশ আমরা চাইনি: মিজানুর রহমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘পুলিশ ও র্যাব লোককে ধরে নিয়ে যাওয়ায় আমরা উদ্বিগ্ন। মানুষ গুম হয়ে যাচ্ছে, রাস্তায় মানুষের লাশ পড়ে থাকছে। এমন বাংলাদেশ আমরা চাইনি। এটা মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে না। এটা মানবাধিকারের লঙ্ঘন।’আজ রোববার বিকেলে জাতীয় জাদুঘরে বাংলাদেশ মানবাধিকার ফোরামের পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠানে মিজানুর রহমান এসব কথা বলেন। ফোরামের সভাপতি কাজী ফারুক আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।মিজানুর রহমান বলেন, ‘নাগরিক হিসেবে আমরা অধিকার সচেতন, তবে দায়িত্ব সচেতন নই। আমরা ধ্বংসাত্মক রাজনীতির পরিহার চাই। রাষ্ট্রীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার চাই।’মিজানুর রহমান আরও বলেন, ‘সরকার কারাগারগুলোতে টাকা বরাদ্দ দিচ্ছে। নাগরিক হিসেবে আমরা সে টাকা লুট হতে দেব না। কারাগারে সরকারের বরাদ্দ করা মাংসের সেই হিসাব আমাদের দিতে হবে।’