এমন মন্তব্য করা উচিত হয়নি (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই মুহূর্তে মহাজোট সরকার সাম্প্রদায়িক জঙ্গিবাদী চক্রের ভয়াবহ বিপদ ও দুর্নীতির বিষ থেকে গণতন্ত্রকে রক্ষা করতে মহা সংগ্রাম চালাচ্ছে। এমন সময় কোনো ব্যক্তির এমন কিছু বলা উচিত না যেটা ইতিহাসের সঙ্গে জড়িত। ইতিহাস ইতিহাসের বিচার করবে।’জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কারণে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের এমন মন্তব্যের জবাবে জাসদের সভাপতি হাসানুল হক ইনু আজ রোববার সকালে এ কথা বলেন। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা মিলনায়তনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর আয়োজিত কর্মশালায় যাওয়ার আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, মহাজোট সরকার দেশটাকে বাঁচানোর চেষ্টা করছে। শিগগিরই আইনের মাধ্যমে জামায়াত-শিবিরকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।কর্মশালায় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রশিক্ষণ পরিকল্পনা উন্নয়নের পরিচালক মেজর এম এম মতিউর রহমান, জাসদের কুষ্টিয়া শাখা সভাপতি গোলাম মহাসিন, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সোহেল রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।