এমনও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র দশ মিনিটইংল্যান্ডের তৃতীয় সারির দল টরকুয়ায় ইউনাইটেডের কোচ হিসেবের মাত্র ১০ মিনিট টিকেছিলেন লেরয় রজেনিয়র। ২০০৭ সালের ১৭ মে আরেক দফায় নিয়োগ পাওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে ছাঁটাই হন তিনি। বিল ল্যাম্বটন দায়িত্বে ছিলেন মাত্র তিন দিন, ডেভ বাসেট ছিলেন ৪ দিন, জর্জ বার্জার ৫ দিন, কেভিন কালিস সাত দিন।৪৬ বছরফ্রেড এভেরিস ১৯০২ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত ওয়েস্ট ব্রমউইচের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। অবশ্য তাঁর কাজের একটা বড় অংশজুড়ে ছিল প্রশাসনিক দায়িত্ব। হায়ার অ্যান্ড ফায়ারফুটবলে ‘হায়ার অ্যান্ড ফায়ার’ তত্ত্বটা ভালোমতো প্রতিষ্ঠার দায়িত্বই যেন নিয়েছেন চেলসি মালিক রোমান আব্রামোভিচ। ২০০৭ সাল থেকে গত চার বছরে ছয় কোচের অধীনে খেলেছে চেলসি। দুজন ভারপ্রাপ্ত দায়িত্বে ছিলেন। একজন ব্যতিক্রম‘হায়ার অ্যান্ড ফায়ার’-এর এই যুগে ম্যানইউর মতো সাফল্যপিয়াসী একটি দলের কোচ হয়ে টিকে আছেন টানা ২৫ বছর। তিনি স্যার অ্যালেক্স ফার্গুসন। এর আগে স্যার ম্যাট বুসবি ম্যানইউর কোচ ছিলেন ২৪ বছর ১ মাস ১৩ দিন।