এমনও চোট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি অদ্ভুত এক চোট পেয়েছেন স্কটিশ ক্লাব অ্যাবারডিনের গোলরক্ষক জ্যামি ল্যাংফিল্ড। পায়ে গরম পানি পড়ায় প্রাক-মৌসুম প্রস্তুতির আশা মাটি হয়ে গেছে তাঁর। এমন অদ্ভুত চোটের কাহিনি কিন্তু কম নয় বিশ্ব-ফুটবলে। সেই সব চোট নিয়েই এই লেখাকির্ক ব্রডফুট: রেঞ্জার্সের ডিফেন্ডার কির্ক ব্রডফুটের মুখ পুড়ে গিয়েছিল। মাইক্রোওয়েভে ডিম পোচ করতে দিয়েছিলেন। কতক্ষণ পর দেখতে গিয়েছিলেন ডিম পোচ হয়েছে কি না। ওভেনের দরজা খোলামাত্রই একটা ডিম ফুটে নাকে-মুখে এসে পড়ে তাঁর। রিও ফার্ডিনান্ড: কফির টেবিলে পা রেখে লম্বা সময় ধরে টেলিভিশন দেখছিলেন রিও ফার্ডিনান্ড। আর তাতেই হাঁটুর চোটে পড়েন তিনি। ডেভ বিস্যান্ট: পায়ের ওপর সালাদ ক্রিমের বোতল পড়ায় ১৯৯৩ সালে উইম্বলডন গোলরক্ষক ডেভ বিস্যান্টের বুড়ো আঙুলের টেন্ডন ছিঁড়ে গিয়েছিল।সান্তিয়াগো ক্যানিজারেস: ২০০২ বিশ্বকাপের আগে সেভ করতে গিয়ে আফটার সেভ লোশনের বোতল পড়ে গিয়েছিল সান্তিয়াগো ক্যানিজারেসের পায়ে। সেটির টুকরো একটা কাচ ঢুকে গিয়েছিল পায়ের আঙুলে। শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলা হয়নি স্পেন গোলরক্ষকের।মাইকেল স্টেনসগার্ড: কাপড় ইস্ত্রি করার বোর্ড ভাঁজ করতে গিয়ে কাঁধে চোট পেয়েছিলেন মাইকেল স্টেনসগার্ড। এই চোটে ক্যারিয়ারই শেষ হয়ে যায় ডেনিশ গোলরক্ষকের।লিয়াম লরেন্স: কুকুর সঙ্গে নিয়ে সিঁড়ি ভাঙতে গিয়েছিলেন। কুকুরটির সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়েছিলেন সিঁড়ি থেকে। স্টোক সিটির মিডফিল্ডার লিয়াম লরেন্স এতে চোট পেয়েছিলেন অ্যাঙ্কেলে।রবি কিন: ১৯৯৮ সালে রবি কিন হাঁটুতে চোট পেয়েছিলেন টিভি দেখার সময়। কিছুতে ধাক্কা লেগে টিভির রিমোট পড়ে যাচ্ছিল নিচে। দ্রুত সেটা আটকাতে গিয়েই চোট পান তিনি।ডেভিড সিম্যান: টিভি অনুষ্ঠান ‘করোনেশন স্ট্রিট’ রেকর্ড করতে গিয়ে পিঠের চোটে পড়েছিলেন ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক ডেভিড সিম্যান। এএফপি অবলম্বনে