এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ল (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ২৮ বছর পর এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ ঘোষণা দেন। বাড়িভাড়া বিদ্যমান ১০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা ও চিকিৎসা ভাতা বিদ্যমান ১৫০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে। এ সিদ্ধান্ত ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এ ছাড়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী গ্রন্থাগারিকের পদ এমপিওভুক্ত করারও সিদ্ধান্ত হয়েছে।মন্ত্রী জানান, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতার সুযোগ পাবেন এমপিওভুক্ত চার লাখ ৬৯ হাজার ৮৪৪ জন শিক্ষক-কর্মচারী। এটি শিক্ষকদের জন্য ঐতিহাসিক দিন।এর আগে ১৯৮৪ সালে বাড়িভাড়া ১০০ টাকা ও চিকিৎসা ভাতা ৬০ টাকা করা হয়। এরপর দুই দফা বাড়িয়ে চিকিৎসা ভাতা বাড়ানো হলেও বাড়িভাড়া বাড়েনি। এ নিয়ে শিক্ষকেরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন।