এমপিওভুক্ত হলেন সহস্রাধিক শিক্ষক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ২১৪ জন শিক্ষককে এমপিওভুক্ত করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ দুপুর সাড়ে ১২টায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে আন্দোলনরত এমপিওবঞ্চিত শিক্ষক ফোরামের অবস্থান ধর্মঘটে গিয়ে তিনি এ ঘোষণা দেন। চলতি মাস থেকে তাঁরা এমপিওভুক্তির সুবিধা পাবেন বলে ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। তাঁর ঘোষণার পর শিক্ষকেরা আন্দোলন প্রত্যাহার করে নেন। নতুন করে এমপিওভুক্তির আওতায় আসা বেশির ভাগ শিক্ষকই শারীরিক শিক্ষা, কৃষি ও কম্পিউটার শিক্ষা বিষয়ের। চাকরির শুরুতে তাঁদের অনেকের প্রয়োজনীয় যোগ্যতা ছিল না। পরে তাঁরা তা অর্জন করেন।