এমপিওভুক্তির জন্য বাজেটে বরাদ্দ রাখার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার জন্য আসন্ন বাজেটে বরাদ্দ রাখার জন্য সরকারের কাছে সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে এমপিওভুক্তিসহ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য কমিটির পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। এ ছাড়া কমিটি সুপারিশের বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে অবসরপ্রাপ্ত শিক্ষক ও শূন্য পদে নিয়োগ পাওয়া নতুন শিক্ষকদের বেতন না পাওয়ার জটিলতা নিরসন এবং নতুন নিয়োগ পাওয়া সহকারী গ্রন্থাগারিকদের বেতন দেওয়ার ব্যবস্থার সুপারিশ করা হয়। কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, হুইপ শেখ আবদুল ওহাব, শাহ আলম, জিয়াউর রহমান, মমতাজ বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।