এমপিওভুক্তির নতুন তালিকা: যুক্ত হয়েছে ১৯০, বাদ ৬১
তৃতীয়বারের মতো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির তালিকা প্রকাশ করা হয়েছে। আজ বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। তালিকা অনুযায়ী মোট এক হাজার ৬১২টি বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত করা হয়েছে।উল্লেখ্য, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় এক হাজার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করে। কিন্তু এ নিয়ে মন্ত্রিসভার বৈঠকে বিতর্ক তৈরি হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তালিকাটি স্থগিত হয়ে যায়।পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদের নেতৃত্বে গত ৩১ মে এক হাজার ৪৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ হয়। সেটি নিয়ে বিতর্ক তৈরি হলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তৃতীয় দফায় তালিকা তৈরির দায়িত্ব পান।আজ রাতে প্রকাশিত ওই তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, উপদেষ্টার তালিকা থেকে বাদ গেছে ৬১টি প্রতিষ্ঠান, নতুনভাবে যুক্ত হয়েছে ১৯০টি শিক্ষাপ্রতিষ্ঠান।এমপিওভুক্ত নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা দেখতে ক্লিক করুন:আলিম দাখিল ডিগ্রি কলেজ ফাজিল এইচএসসি (বিএম) উচ্চমাধ্যমিক নিম্নমাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ মাধ্যমিক বিদ্যালয় এসএসসি ভোকেশনালএমপিও বাতিল হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা দেখতে ক্লিক করুন:আলিমদাখিলএইচএসসি (বিএম)উচ্চমাধ্যমিকনিম্নমাধ্যমিকমাধ্যমিক বিদ্যালয়এসএসসি ভোকেশনাল