এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমবিবিএস কোর্সে ২০১০-১১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল গতকাল সোমবার প্রকাশ করা হয়েছে। ১৮টি সরকারি মেডিকেল কলেজে কোটাসহ মোট দুই হাজার ৩৬৬ জন পরীক্ষার্থী ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। সেই সঙ্গে ৪১৮ জনের অপেক্ষমাণ তালিকাও প্রকাশ করা হয়। আসন শূন্য হওয়া সাপেক্ষে তাঁরা মেধাক্রম অনুযায়ী ভর্তির সুযোগ পাবেন।ভর্তিসংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কার্যালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dghs.gov.bd) পাওয়া যাবে। এছাড়া টেলিটকের সৌজন্যে মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমেও ফলাফল জানা যাবে। সে ক্ষেত্রে মোবাইল ফোনের এসএমএস অপশনে গিয়ে MISdghsকলেজ কোডরেজিস্ট্রেশন নম্বর লিখে 9934 নম্বরে এসএমএস করতে হবে। এ ছাড়া প্রথম আলোর ওয়েবসাইটেও (www.prothom-alo.com) ফল জানা যাবে। বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরাও একইভাবে নিজেদের মেধাক্রম জানতে পারবেন।স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে নির্বাচিত পরীক্ষার্থীদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে ভর্তি হতে হবে। এমবিবিএসের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী বছরের জানুয়ারি মাসে। কলেজ কর্তৃপক্ষ ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করবে। নীতিমালা অনুযায়ী, ভর্তি হওয়া শিক্ষার্থীরা পর্যায়ক্রমে তিনবার স্বয়ংক্রিয় মাইগ্রেশন ছাড়া অন্য কোনো কলেজে ভর্তির সুযোগ পাবেন না।উত্তীর্ণ দুই হাজার ৩৬৬ জনের মধ্যে সাধারণ আসনে দুই হাজার ৩০০ জন, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সংরক্ষিত ২ শতাংশ হারে ৪৬ জন এবং পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য ২০টি সংরক্ষিত আসন রয়েছে।কেউ পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষা করতে চাইলে ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে মহাপরিচালক, চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকার অনুকূলে ৫০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করে আবেদন করতে বলা হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ১৮টি সরকারি মেডিকেল কলেজে দুই হাজার ৩১০টি এবং ৪৩টি বেসরকারি মেডিকেল কলেজে রয়েছে তিন হাজার ৩৫০টি আসন। এ বছর পাঁচ হাজার ৬৬০ আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন ৪২ হাজার ১২১ জন শিক্ষার্থী।ফলাফল দেখতে এখানে ক্লিক করুন