এমবিবিএসের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে রাজধানীর শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ফাইজুর রহমান (৪৭) ও এস এম আলমগীর (৩৯)। সংশ্লিষ্ট পুলিশ সূত্র জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বাস্থ্যশিক্ষা ব্যুরোর মহাখালীর সরকারি প্রেস থেকে অন্তর্বাসের নিচে এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বেরিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন দৈনিক ভিত্তিতে নিয়োগ পাওয়া শ্রমিক শাহেনশাহ ঠাকুর (২৫)। এরপর এমবিবিএস (সরকারি/বেসরকারি মেডিকেল কলেজ) ভর্তি পরীক্ষার সময় এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। শাহেনশাহকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এ চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।